মতিঝিলের হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জ'রি'মা'না

আপলোড সময় : ০৮-১০-২০২৬ ১২:১৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৬ ১২:১৫:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে হোটেলটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

অভিযানের সময় হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে ছিল নোংরা ও স্যাঁতস্যাঁতে। এছাড়া ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্রও দেখা যায়।অভিযানে হোটেলে লেবেল ছাড়া ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। একই সঙ্গে খাদ্যকর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়।

 

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]