ধনবাড়ীতে পুলিশের গাড়ির চা'পা'য় মানসিক ভা'র'সা'ম্য'হী'ন নারী গুরুতর আ'হ'ত

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:৫৯:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১১:০৭:০৩ অপরাহ্ন
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল)


টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় পারুল (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে ধনবাড়ী পৌর এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা যায়, পারুল দীর্ঘদিন ধরে উপজেলার ৪ নম্বর পাইস্কা ইউনিয়ন পরিষদের বারান্দায় বসবাস করে আসছিলেন। তার শ্বশুরবাড়ি উপজেলার ডোয়াইল গ্রামে। মঙ্গলবার রাতে হাইওয়ে ডিউটিতে যাওয়ার পথে ধনবাড়ী থানার একটি পুলিশের গাড়ির চাপায় তিনি আহত হন বলে স্থানীয়রা জানান।


দুর্ঘটনায় পারুলের বাম পা গুরুতরভাবে থেঁতলে যায়। এছাড়া তার কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার পর তিনি সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের উদ্যোগে দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। আহত পারুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


এদিকে, দুর্ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অসহায় ওই নারীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]