হবিগঞ্জে ম্যাগাজিনসহ বিদেশি পি'স্ত'ল ও ২ রাউন্ড গু'লি উ'দ্ধা'র

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:০৯:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:১০:৪৬ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি


হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (৭-অক্টোবর) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন বৈরাগীটিলা এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি আভিযানিক দল রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বৈরাগীটিলা এলাকার আশপাশে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বৈরাগীটিলার পাশে একটি বাঁশঝাড়ের মধ্য থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ম্যাগাজিনসহ ৭.৬৫ এমএম মডেলের একটি সচল বিদেশি পিস্তল এবং একই মডেলের পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা পিস্তলের গায়ে “ASUPER UNIVERSEL MADE IN ITALY-026M KLR NO-11011” লেখা রয়েছে বলে এসআরবি সূত্র জানিয়েছে। অভিযান চলাকালে উদ্ধার করা অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


পরে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা অস্ত্র ও গুলি জিডির মাধ্যমে হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]