১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতার জন্য ঢাকার ডিসিকে অনুরোধ

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৮:৫০:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৮:৫২:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতার জন্য ঢাকার ডিসিকে অনুরোধ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতার জন্য ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেলের পক্ষে সহযোগিতার অনুরোধের চিঠি পৌঁছিয়ে দেন।


পরে ড. হেলাল উদ্দিন উপস্থিত সাংবাদিকদের জানান, “গণভোটের গণরায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবিসহ ৮ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর শনিবার, ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ার অভিমুখে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালিত হবে। ওই দিন সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট থেকে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ লংমার্চ যাত্রা শুরু করবে। পথিমধ্যে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাট কাটাখালী মোড়; খুলনার শিববাগী মোড় (বাবরি চত্বর); খুলনার ফুলতলা বাসস্ট্যান্ড স্বাধীনতা চত্বর; যশোরের মুজদী মোড়; চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়ে পথসভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সবশেষ কুষ্টিয়া জেলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।



তিনি বলেন, লংমার্চ কর্মসূচির গাড়িবহর এবং জনসভা, পথসভা সমূহ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পুলিশ, ট্রাফিক এবং সড়ক ও জনপথ বিভাগের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অনুরোধ জানিয়ে ঢাকা জেলা প্রশাসককে একটি চিঠি দিয়েছেন।


সেই চিঠি জেলা প্রশাসক কার্যালয় গ্রহণ করেছে। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]