স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার মোহনগঞ্জে জমির দলিল, বিআরএস, নামজারি, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি কাগজপত্র জাল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি কম্পিউটার ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌরশহরের
কম্পিউটার দোকানি শাকিল মিয়া (৩২), এস এম রাকিবুল হক রাব্বি (২৮) এবং পল্লী বিদ্যুৎ অফিসের কথিত দালাল ঝুটন দত্ত (৪৩)। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি জাল কাগজের সূত্র ধরে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে অভিযান শুরু হয়। স্টেশন রোডের শাকিলের কম্পিউটার দোকান এবং উপজেলা পরিষদের পাশের রাব্বির দোকানে তল্লাশি চালিয়ে বিভিন্ন জাল সরকারি নথির তথ্য পাওয়া যায়। তাঁদের স্মার্টফোনেও এসব নথির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন। পরে শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝুটন দত্তকে আটক করা হয়। তাঁর ব্যক্তিগত চেম্বার থেকেও পল্লী বিদ্যুতের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রশাসনের দাবি, ঝুটন কম্পিউটার দোকান দুটির মাধ্যমে জাল কাগজপত্র তৈরি করিয়ে পল্লী বিদ্যুতের সংযোগ ও ট্রান্সফরমারের আবেদনে ব্যবহার করতেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মোহাম্মদ সাদ্দাম হোসেন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করেছেন। আজ বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ঝুটন দত্ত তাঁদের অফিসের কেউ নন। তিনি বিভিন্ন বিষয়ে সুপারিশ করতে আসতে পারেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা