দিনাজপুর ও রংপুরে এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'ন; দুইকেজি গাঁ'জা ও ১৯৬ বোতল এসকাফসহ দুইজন গ্রে'ফ'তা'র।

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৬:৩৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৬:৩৪:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


দিনাজপুর ও রংপুরে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযান; দুইকেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফসহ দুইজন গ্রেফতার। ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২।



দিনাজপুরের কোতয়ালী এবং রংপুরের গঙ্গাচড়ায় পৃথক অভিযান চালিয়ে দুইকেজি গাঁজা এবং ১৯৬ বোতল এসকাফ জব্দসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। আজকে পৃথক দুইটি অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর সদর থানাধীন শেখহাট এলাকার মৃত ইন্দ্রমোহনের মেয়ে সন্ধ্যা রায় @ ঝলকি (৪৬) এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন খামারভাতি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মনিরুজ্জামান (২৩)। ৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৬ অক্টোবর, ২০২৬ তারিখ দুপুর ১২.৫৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড়ইল গ্রামে অভিযান পরিচালনাকালে সন্ধ্যা রায় @ ঝলকির বাড়িতে তল্লাশী চালিয়ে বাড়ির শয়ন কক্ষের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে। এসময়, অভিযুক্ত সন্ধ্যা রায় @ ঝলকি কে গ্রেফতার করা হয়। 


পৃথক আরেকটি অভিযানে, ০৬ অক্টোবর, ২০২৬ তারিখ দুপুর ০২.০০ ঘটিকার সময় সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন হাবু তাঁতিপাড়া গ্রামের মোঃ মোখলেছুর রহমান (৭০) এর বাড়ির সামনে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে একটি মোটরসাইকেল থেকে ১৯৬ বোতল এসকাফ জব্দ করে। এসময়, মোটরসাইকেল চালক মোঃ মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। ৫। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]