ঝিনাইদহের কালীগঞ্জে অ'ভি'যা'ন চালিয়ে ৩৮ বোতল ফেরারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ তিনজন মা'দ'ক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৬:২৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৬:২৫:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেরারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প ১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৬ অক্টোবর ২০২৬ তারিখ, রাত ২২: ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে


ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কাশিপুর রেল গেটের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৮ বোতল ফেয়ারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন- *১। মোঃ শিমুল হোসেন (৩৪), পিতা: মোঃ আতর আলী শেখ, ২। মোঃ রাসেল (২৭), পিতা: ফিরোজ শেখ, উভয় সাং যাদবপুর, ৩। মনোয়ারা খাতুন (৩৭), পিতা: মুনজের আলী, সাং: বলিতাপাড়া, সর্বথানা - মহেশপুর, জেলা: ঝিনাইদহ।*


গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঝিনাইদহ জেলার সদর থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও

ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]