জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব আবিষ্কারের জন্য রসায়নে নোবেল

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:২৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:২৬:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


জৈব রাসায়নিক বিক্রিয়ায় অরৈখিক প্রভাব এবং অসমমিত সংশ্লেষণে স্ব-অনুঘটনের ভূমিকা আবিষ্কারের জন্য ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর এ বছরে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি বিজ্ঞানী অঁরি কাগান এবং জাপানের বিজ্ঞানী কেনসো সোআই। বুধবার নোবেল পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

শত বছরেরও বেশি পুরোনো এই পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। পুরস্কার হিসেবে কাগান ও সোয়াই যৌথভাবে পাবেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক স্বীকৃতি পাবেন দুই বিজ্ঞানী। এমএমএমআর

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]