নিজস্ব প্রতিবেদক
বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পালিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার (৫ অক্টোবর) বিকালে বরিশাল নগরীর রুপাতলি বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতয়ালী দক্ষিণ থানার উদ্যোগে পথচারী, পরিবহন শ্রমিক, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কোতয়ালী দক্ষিণ থানা আমীর তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
একই সঙ্গে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান। মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ও পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত এবং জনগণের মধ্যে ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। তিনি আরও বলেন, বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি যেসব এলাকায় পানি জমে এডিস মশার প্রজননের সুযোগ সৃষ্টি হয়, সেসব স্থান নিয়মিত পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কোতয়ালী দক্ষিণ থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ, ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কাসেম, ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ তারেক খান, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমানসহ কোতয়ালী দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় নেতাকর্মীরা রুপাতলি বাসস্ট্যান্ডে অবস্থানরত সাধারণ মানুষ, যাত্রী ও পথচারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।