কাউখালীতে ডে'ঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের নিজস্ব অর্থায়নে মশা নিধন কর্মসূচি

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ১০:৪৯:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১০:৫১:০৮ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:


পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ এবং মশার উপদ্রব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নিজস্ব অর্থায়নে ব্যাপক মশা নিধন কর্মসূচি পরিচালনা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার। মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী উপজেলার উত্তর বাজার, দক্ষিণ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, অলিগলি এবং আবাসিক এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ও ধোঁয়া স্প্রে করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কাউখালীতে মশার বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। পাশাপাশি এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। জনগণের এই ভোগান্তি লাঘব এবং স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার ব্যক্তিগত উদ্যোগে এই মশা নিধন কার্যক্রম হাতে নেন। কর্মসূচ


বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম দুলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার, মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদুর রহমান ফিরোজ প্রমুখ। অভিযান চলাকালে রাকিব তালুকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সরাসরি সহায়তায় অংশ নেন। সকালে ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের ওষুধ ছিটানোর পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি গ্রহণের কারণ জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার জানান, সাম্প্রতিক সময়ে আমাদের কাউখালীতে মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে গেছে এবং অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের এই ভোগান্তি ও আতঙ্ক আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। কোনো সরকারি অনুদান বা সহায়তার অপেক্ষায় না থেকে একজন রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস।


তিনি আরও বলেন, "জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং যেকোনো বিপদে পাশে দাঁড়ানোই স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য। ভবিষ্যতে এলাকার যেকোনো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল এভাবেই ঢাল হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]