ফুলবাড়ী সী'মা'ন্তে নারী ও শিশুকে পুশইনের অ'ভি'যো'গ, শূন্যরেখায় অবস্থান

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১১:৫৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:০০:৫১ পূর্বাহ্ন
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সীমান্তের ৩০৩/৫-এস পিলার থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের জাকিরপুর এলাকা দিয়ে ওই নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়। স্থানীয় ইউপি


সদস্য মতিয়ার রহমান জানান, পুশইনের শিকার দুজন হলেন—ভারতের আজমির জেলার দারোগাবাজার থানার আন্দারকোট গ্রামের মুহিন ইসলামের স্ত্রী সুলতানা বেগম (৪০) ও তার মেয়ে আলেয়া (৮)। তাদের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে। সকালে আমার তার কাছে এলে তিনি বিষয়টি বিজিবিকে জানান। পরে তারা সীমান্তের বানাহার এলাকায় অবস্থান নেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে ২৯ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন কোনো পুশইনের ঘটনা ঘটেনি বলে জানায়।


অন্যদিকে, সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যরা ওই নারী ও শিশুকে সীমান্তের ভারতীয় অংশে ফেরত পাঠানোর চেষ্টা করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]