বদরগঞ্জে কৃষকলীগ নেতার বি'রু'দ্ধে জমি দখলের চেষ্টার অ'ভি'যো'গ।

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১০:৫২:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১০:৫৭:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বদরগঞ্জ( রংপুর) রংপুরে বদরগঞ্জে রাধানগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কামাল হোসেনের বিরুদ্ধে এক বৃদ্ধা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।বাঁধা দেওয়ায় বৃদ্ধা নারীকে ভয়ভীতি হুমকি দেওয়ার অভিযোগ।অভিযুক্ত ঐ কৃষক লীগ নেতা কামাল হোসেনের দিলালপুর একরামুলপাড়া গ্রামের আছির উদ্দীন ছেলে।এ ঘটনায় ভুক্তভোগী সালেহা বেগম থানায় ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আছিয়া বেগম পৈতৃক সূত্রে পনে দুইশতক জমি পায়।জমিটি পাশে কামাল হোসেনের বাড়ি।এতে কামাল হোসেনের লোলুপ দৃষ্টি পড়ে সালেহা বেগম জমির উপরে।


ভুক্তভোগী আরো জানান ঐ জমিতে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো হয়।গাছগুলো বেশ উপযোগী হওয়ার সময় কামাল হোসেন নিজের ক্রয়কৃত জমি দাবি করে তার ছেলে,ভাই ভাতিজা নিয়ে গাছগুলো কেটে ফেলে দেন। গাছ কর্তন সময় বাঁধা দিলে হতদরিদ্র সালেহা বেগমকে ভয়ভীতি হুমকি দেন। স্হানীয় লালমিয়া নামে এক ব্যাক্তি বলেন,জমিটি মূলত মালিক সালেহা বেগম। তিনি বাবার নামীয় জমি হিসেবে পেয়েছে।কামাল হোসেন অযথা জোরপূর্বক বৃদ্ধা নারীর জমিটি দখলের চেষ্টা করছেন। আখেরুজ্জামান নামে আরেক যুবক বলেন, আমরা দেখে আসছি ঐ জমির মালিক সালেহা বেগম।


এখন গায়ের জোরে কামাল হোসেন দাবি করছেন এই জমি তার।এটা অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন। অভিযোগ বিষয়ে কামাল হোসেন বলেন,আমি কোন রাজনৈতিক দল করিনা।সালেহা বেগম জমি দখলের প্রশ্নই আসে না। তার জমি পাশে পড়ে আছে।আর উত্তর পশ্চিম দিকের ঐ পনে দুইশতক জমি সালেহা বেগম ভাই ময়নুল হোসেনের কাছ থেকে আমি ক্রয় করি।জমি ক্রয় সময় সালেহা বেগম সন্মতি ছিলো।জমির সব কাগজপত্র আমার কাছে রয়েছে।


রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান প্রামানিক বলেন, কামাল হোসেন রাধানগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিল।আমি শুনেছি তিনি একজন বয়স্ক নারীর জমি দখলের চেষ্টা করছেন এটা ঠিকনা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]