রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ই'ভ'টি'জিং ও যৌ'ন হয়রানি প্র'তি'রো'ধে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ১০:০৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ১০:০৯:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। "সচেতন হই, নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইভটিজিং, যৌন হয়রানি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং শাহজাদপুর থানা, সিরাজগঞ্জের যৌথ উদ্যোগে এক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) সকাল ১০:০০ টায় শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা শুরু হয়ে শাহজাদপুর বিসিক রোডে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. তাহমিনা আক্তার বলেন, "নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। নারীরা কেন হয়রানির শিকার হবে? নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সমাজ, দেশ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং উন্নয়ন নিশ্চিত করতে হবে।"


তিনি আরও উল্লেখ করেন যে, প্রতিটি ধর্মেই নারীর সমান অধিকার এবং বিশেষ করে তাঁদের মর্যাদার কথা অত্যন্ত গুরুত্বের সাথে বলা হয়েছে। পাশাপাশি সমাজ ও পরিবারে নারীর অবস্থান এবং তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তিনি সকলকে নারীদের প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর আলম।



এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা, সিরাজগঞ্জ জেলা পুলিশের সার্কেল অফিসার এসপি সানতু এবং উল্লাপাড়া-শাহজাদপুরের এডিশনাল এসপি হাফিজুর রহমান।



উক্ত আলোচনা সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী নির্যাতন, ইভটিজিং ও যৌন হয়রানি মুক্ত একটি নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]