ঢাকার কেরাণীগঞ্জে স্ত্রী হ'ত্যা'র চাঞ্চল্যকর ঘটনায় আ'সা'মি সাইফুল হাওলাদার (৩০)’কে চট্টগ্রাম প'তে'ঙ্গা হতে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি

আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৯:০৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৯:০৭:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


ঢাকার কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি সাইফুল হাওলাদার (৩০)’কে চট্টগ্রাম পতেঙ্গা হতে গ্রেফতার করেছে এসআরবি । স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এসআরবি নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। । ভিকটিম সুমা আক্তার (২৪)-এর সাথে আসামি সাইফুল হাওলাদার (৩০) এর প্রায় ৫ বছর পূর্বে বিবাহ হয়।


বিবাহের পর থেকে আসামি সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল এবং সর্বশেষ ০৯/০৭/২০২৬ তারিখে ভিকটিমকে তালাক প্রদান করে। পরবর্তীতে ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস ও একটি কারখানায় চাকরি করতেন। গত ২৪/০৯/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় ভিকটিমের মোবাইল থেকে তার পরিবারকে আসামি সাইফুল হাওলাদার জানায় যে, ভিকটিমকে হত্যা করে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভিকটিমের ভাড়া বাড়ির ভিতরে রেখে গেছে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডিসিস্টের মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকায় প্রেরণ করে। এঘটনায় ডিসিস্টের মা আসামি সাইফুল হাওলাদার সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এবং এসআরবি-৭ একটি যৌথ অভিযান পরিচালনা করে গতকাল ০৫/১০/২০২৬ তারিখ রাত


আনুমানিক ২০.৪০ ঘটিকায় আসামি সাইফুল হাওলাদার (৩০), পিতা- কালাম হাওলাদার, সাং- গোপালপুর, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি’কে চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ৫।


গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। *তপন সরকার *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]