প্রাকটিস শেষে ফেরার পথে নারী ফুটবলারকে ধ'র্ষ'ণ'চে'ষ্টা'র অ'ভি'যো'গ

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৫:০৬:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৫:০৬:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাহমুদুল ইসলাম (৩২) নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারর করেছে পুলিশ। অভিযুক্ত মাহমুদুল নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মো. শামছুল হকের ছেলে। পেশায় তিনি ইজিবাইকচালক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরী ফুটবলারের বড় ভাই বাদী হয়ে রোববার রাতে নান্দাইল মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।

 

নারী ফুটবলার ও তার কোচের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন আগে (১ সেপ্টেম্বর) নান্দাইল পৌরসভার চন্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুশীলন শেষে সন্ধ্যার দিকে একটি ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন নারী ফুটবলার। পথে অন্য যাত্রীরা নেমে গেলে তিনি একা হয়ে পড়েন। পরে চালক সুযোগ পেয়ে ফুটবলারকে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ। পরে ওই ফুটবলার ধস্তাধস্তি করে নিজেকে রক্ষা করতে সক্ষম হন। তবে ঘটনা সম্পর্কে কাউকে কিছু না বলে তিনি মনে মনে অভিযুক্ত চালককে খুঁজছিলেন।

 

গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে অনুশীলন শেষে বাড়ি ফিরছিলেন নারী ফুটবলার। ইজিবাইক স্ট্যান্ডে আসার পথে তার সঙ্গে কয়েকজন সতীর্থ ফুটবলার ছিলেন। ওই সময় অভিযুক্ত মাহমুদুলকে খেলার মাঠের কাছাকাছি দেখতে পেয়ে সতীর্থ ফুটবলার সহায়তায় তাকে আটকে ফেলেন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com