মাধবপুর মাদ্রাসাছাত্র হ'ত্যা মা'মলায় শিক্ষক গ্রে'ফতার

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৮:৫৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৯:০৩:৪৭ অপরাহ্ন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্র আশিকুল ইসলাম জনি (১৪)-কে বিষ পান করিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় এক আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। শনিবার (৫-সেপ্টেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। গ্রেফতার মাহবুব আলম মাহী (২৪) নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে। তিনি মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) হিফজুল কোরআন সুন্নীয়া নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন। র‍্যাব জানায়, কোরআনে হাফেজ হওয়ার উদ্দেশ্যে প্রায় তিন বছর আগে ওই

মাদ্রাসায় ভর্তি হয়ে আবাসিকভাবে পড়াশোনা করছিল জনি। মাদ্রাসার অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষার্থীদের জন্য সংগৃহীত দান-খয়রাতের অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদ করায় জনির সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল-আমিন হোসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহীর বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২২ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে জনিকে মারধর করে গুরুতর আহত করার পর জোরপূর্বক বিষ পান করানো হয়। পরে তাকে অচেতন অবস্থায় বাড়িতে নিয়ে গিয়ে ‘জিনের আছর’ হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনির মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানার ২ নম্বর মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর পলাতক আসামি মাহবুব আলম মাহিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com