বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শো'কসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৫৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৯:০৮:৪৩ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :


বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মরনে শোকসভা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় পেশাদার সংবাদকর্মীদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের আয়োজনে বরিশাল প্রেসক্লাবের হলরুমে শোকসভা ও দোয়া-


মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাবেক সাধারণ সম্পাদক শাহীন হাসান। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাঈদ পান্থর সঞ্চালনায় মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাংবাদিক কমল সেন গুপ্ত, এম জহির, সুখেন্দু এদবর, কেএম এনায়েত হোসেন, মর্তুজা জুয়েল, খোকন আহমেদ হীরা, ফাহিম ফিরোজ, আরিফুল ইসলাম, এম সালাউদ্দিন, এমকে রানা, আরিফ হোসেন প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির উদ্দীন, মঈনুল ইসলাম সবুজ, কামরুজ্জামান জুয়েল রানা, জিহাদ রানা, ফিরোজ গাজী, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, রিপন হাওলাদার, আরিফ হোসেন, সুমন হোসেনসহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। দোয়া অনুষ্ঠানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের বাবা মে. নুরুল হক মিয়া এবং তাঁর দুই ছেলে মাহিমুল হাসান এমদাদ ও সাবের হোসেন উপস্থিত ছিলেন। সবশেষে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com