চট্রগ্রাম অ'ভিমুখে লংমার্চ পূর্বক ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশের সার্বিক প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শন

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৪৪:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৪৬:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


চট্রগ্রাম অভিমুখে লংমার্চ পূর্বক ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশের সার্বিক প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শন *ছয় দফা দাবি জনগণের দাবি, এটি কোনো রাজনৈতিক দাবি নয় - মো. নূরুল ইসলাম বুলবুল এমপি* ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ যাত্রা শুরু করবে।


এউপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের মঞ্চ নির্মাণ চলছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সমাবেশের সার্বিক প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দ মঞ্চ পরিদর্শনের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। সমাবেশের সার্বিক প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শনে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি দেশবাসীকে লংমার্চ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন’, ‘জুলাই গণহত্যার বিচার’, ‘বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন’, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিরোধ’, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন’, এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করার”- ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। তিনি বলেন, এই ছয় দফা দাবি জনগণের অধিকার আদায়ের ঐতিহাসিক দাবি। তিনি জানান, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ শেষে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শাপলা চত্বর থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ শুরু হবে।


তিনি বলেন, অসংখ্য আন্দোলন সংগ্রামে সুতিকাগার ঐতিহাসিক শাপলা চত্বর থেকে লংমার্চের শুভ সূচনা হয়ে চট্রগ্রামের লাল দিঘী ময়দান গিয়ে শেষ হবে। সকাল ৭টায় সমাবেশ শুরু হয়ে ৮টার মধ্যেই ঢাকা থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ যাত্রা শুরু করবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশবাসীকে লংমার্চে অংশগ্রহণ করতে তিনি আহ্বান জানান। নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ছয় দফা দাবি জনগণের দাবি, এটি কোনো রাজনৈতিক দাবি নয়, রাজনৈতিক কর্মসূচি নয়। এই ছয় দফা দাবি আদায় করা জনগণের আকাঙক্ষা। জনগণের সেই আকাঙক্ষা বাস্তবায়নে আমরা জনগণকে সচেতন করতে ও সম্পৃক্ত করতে লংমার্চ কর্মসূচি পালন করতে যাচ্ছি। দাবি আদায় না হলে আগামী দিনে আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণার জন্য ক্ষেত্র প্রস্তুতের অংশহিসেবে আমরা আগামীকাল লংমার্চের প্রথম কর্মসূচি শুরু করবো, ইনশাআল্লাহ। পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটের অভিমুখে লংমার্চ শেষে ১৪ নভেম্বর শনিবার ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ, গণতান্ত্রিক আন্দোলনের অংশহিসেবে ঘোষিত লংমার্চ সুষ্ঠুভাবে সফল করতে তিনি সরকার ও


প্রশাসনসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড.


মোবারক হোসাইন, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান ও মাওলানা শরিফুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com