কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শ্রীকৃষ্ণের পুণ্য জন্মাষ্টমী ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মদন মোহন জিউড় আখড়াবাড়ির উদ্যোগে আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মদন মোহন জিউড় আখড়াবাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মদন মোহন জিউড় আখড়াবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগে যুগে সব ধর্মের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ রেখে দেশের সার্বিক উন্নয়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও মূলবাণী তুলে ধরে বলেন, অন্যায়, অবিচার ও পাপ দূর করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাঁর জীবনাদর্শ মানবকল্যাণ, সত্য, ন্যায় ও শান্তির পথ দেখায়। সব ধর্মের মূল বাণীই হলো মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা। তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা
বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, মদন মোহন জিউড় আখড়াবাড়ি কমিটির সভাপতি শংকর লাল বসু, সাধারণ সম্পাদক বাদল হালদার, সাংগঠনিক সম্পাদক লিটন কৃষ্ণ কর, কোষাধ্যক্ষ পলাশ সাহা, পূজা ফ্রন্টের সভাপতি কিরণ চন্দ্র হালদার এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দুলাল শীল ধলুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাকে ঘিরে মদন মোহন জিউড় আখড়াবাড়ি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।