মাধবপুরে নোয়াপাড়া চা বাগান থেকে একটি বাচ্চা বানর উদ্ধার করে রঘুনন্দন রেঞ্জ সংরক্ষিত এলাকায়

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০২:০২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০২:০৪:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


অবমুক্ত........................................সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে একটি বাচ্চা বানর উদ্ধার করেছেন বনহ বিভাগের লোকজন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ওই বাগানের একজন চা-শ্রমিকের বাড়ি থেকে বাচ্চা বানর টি উদ্ধার করে রঘুনন্দন রেঞ্জ সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে। সিলেট বন বিভাগের অধীনে রঘুনন্দন রেঞ্জের নবনিযুক্ত ফরেস্ট রেঞ্জার মোঃ ফয়সাল আলম গোপন সংবাদ পেয়ে মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে একজন চা শ্রমিকের বাড়িতে একটি বাচ্চা বানর পালিত সন্ধান পান। উক্ত বাচ্চা বানর টি পথ হারিয়ে বন থেকে নোয়াপাড়া চা বাগানে ঢুকে পড়ে। ওই শ্রমিক কৌশলে বানর বাচ্চা টি ধরে তার বাড়িতে নিয়ে আসেন এবং দীর্ঘ দিন ধরে সেখানে বন্দি অবস্থায় মানুষের কাছে পালিত হচ্ছিল।

মাধবপুর উপজেলা জগদীশপুর বন বিট কাম স্টেশনে এ খবর পৌঁছামাত্র সঙ্গে সঙ্গে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে স্টেশনের বন কর্মীকে সাথে নিয়ে নোয়াপাড়া চা বাগানে ওই শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে বাচ্চা বানর টি উদ্ধার করেন।


পরে রঘুনন্দন রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফয়সাল আলম নির্দেশে শাহপুর বন বিট এলাকায় পৌঁছে দিলে রঘুনন্দন রেঞ্জ সংরক্ষিত এলাকায় স্বাভাবিক আবাসস্থলে বাচ্চা বানর টি অবমুক্ত করে দেওয়া হয়ে৮ছে । এসময় উপস্থিত ছিলেন শালটিলা বন বিট কর্মকর্তা মোহাইমিনুল সানী , শাহপুর বন বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায় প্রমুখ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com