মাদ্রাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ১২:১২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ১২:১২:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মাদ্রাসার শিক্ষার্থীদের মাদকাসক্তি নিয়ে কেউ অভিযোগ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদরাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেটও দেখা যায় না।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঞ্জা এগুলা সেবন করে কেও বলতে পারবে না। এমনকি খুব এক্সেপশনাল ছাড়া মাদ্রাসার কোনো ছাত্রের ঠোঁটে আপনি সিগারেটও দেখবেন না।’

এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, ‘জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।’

 

তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ এবং রাজপথ—দুই জায়গাতেই সক্রিয় থাকবে।

 

এ ছাড়া দেশের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com