জিয়া স্মৃতি বইমেলায় মোহাম্মদ মাসুদ-এর বই কিনলেন ডা. জুবাইদা রহমান

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৪:২১:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৪:২৫:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান জিয়া স্মৃতি বইমেলা ২০২৬-এ পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেলা প্রাঙ্গণে আজ এক বিশেষ মুহূর্তের সৃষ্টি হয়, যখন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা.


জুবাইদা রহমান মেলা পরিদর্শন করেন এবং তরুণ ও সম্ভাবনাময় লেখক মোহাম্মদ মাসুদ-এর লেখা নতুন বই "জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার" বইটি সংগ্রহ করেন। আজ বিকেলে মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত 'প্রতিভা প্রকাশ' (স্টল নং-৩৭)-এ এসে তিনি বইটি নিজ হাতে ক্রয় করেন। বইটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুমাত্রিক নেতৃত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী রূপরেখা অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।বইটি ক্রয়ের পর ডা. জুবাইদা রহমান লেখক মোহাম্মদ মাসুদ-এর এই ঐতিহাসিক ও গবেষণাধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "শহীদ জিয়ার দেশ গঠনের সঠিক ইতিহাস এবং তাঁর দূরদর্শী চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এই বইটি সেই অভাব পূরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তিনি বইটির বহুল প্রচার ও সাফল্য কামনা করেন।লেখক মোহাম্মদ মাসুদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "ডা. জুবাইদা রহমান-এর মতো একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার বইটি নিজ হাতে সংগ্রহ করেছেন, এটি একজন লেখক হিসেবে আমার জন্য অত্যন্ত গর্বের এবং বড় অনুপ্রেরণা। আশা করি সাধারণ পাঠকরাও বইটি পড়ে শহীদ জিয়ার প্রকৃত অবদান সম্পর্কে জানতে পারবেন।"


মেলা সংশ্লিষ্টরা জানান, 'প্রতিভা প্রকাশ'-এর ৩৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে এবং উদ্বোধনের পর থেকেই বইটি নিয়ে পাঠকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com