গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৫১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৫১:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত ছিলেন না। কিন্তু জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্ন উত্থাপনের জন্য নির্ধারিত থাকার পরও তার লিখিত প্রশ্ন বাতিল হয়ে যায়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গাজী নজরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি ছিল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে।

লিখিত প্রশ্নের মাধ্যমে গাজী নজরুল ইসলাম বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত? সেগুলো কোথায় কোথায় অবস্থিত, এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা কত? এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের আহ্বান জানান। তবে মাইক্রোফোনে নাম ডাকার পর স্পিকার ফ্লোরের দিকে তাকিয়ে দেখেন সংসদ সদস্য নজরুল ইসলাম তার আসনে উপস্থিত নেই। সে সময় স্পিকার হাস্যরসাত্মক কণ্ঠে বলে ওঠেন, ‘জি এম তো নাই’। স্পিকারের এই তাৎক্ষণিক মন্তব্যে পুরো সংসদ কক্ষে এক হালকা হাসির সৃষ্টি হয়। স্পিকারের হাসির সঙ্গে সঙ্গে সংসদে উপস্থিত অন্য সংসদ সদস্যদেরও অনেককে হেসে উঠতে দেখা যায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়

৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com