নাইক্ষ্যংছড়িতে অ'সহায়-দু'স্থদের মাঝে ঢে'উটিন ও চেক বি'তরণ

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৪২:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৭:৪২:২৬ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আল-মামুন জানান, ২০২৫-২৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় এলাকার অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের আবেদনের ভিত্তিতে এসব সহায়তা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে ৫৪ জন উপকারভোগীর প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন। এ সময় ইউএনও মো. এনামুল হাসান বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য এসব সহায়তা দেওয়া হয়েছে। আপনারা এ ঢেউটিন ও অর্থ নিজ নিজ প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন।” একই সঙ্গে তিনি দেশ ও সরকারের জন্য দোয়া করার আহ্বান জানান। চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আল-মামুন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা ও নাইক্ষ‍্যংছড়ি সদর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাইফুদ্দিন বাহাদুর, ছাত্রনেতা ওছাইমং ছোট, শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com