একই দিনে দুটি নির্বাচন হলেও বিএনপি ক্ষমতার জন্য একটি মেনে নিলেও সংস্কারের জন্য আরেকটি মেনে নেয়নি - ড. হেলাল উদ্দিন

রাজধানীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচির লিফলেট বিতরণ

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৫:২৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৫:৩৩:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্রগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে রাজধানীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা রাজধানীর গোলাপ শাহ মাজার মজসিদ থেকে শুরু করে গুলিস্তান এলাকায় লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, একই দিনে দুটি নির্বাচন হলেও বিএনপি ক্ষমতার জন্য একটি মেনে নিলেও সংস্কারের জন্য আরেকটি মেনে নেয়নি। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না বলেই গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ জনগণের গণরায় উপেক্ষা করেছে। রাষ্ট্র সংস্কার হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে বিএনপি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের পুরোনো পথে যাত্রা শুরু করেছে। তিনি বিএনপিকে অতীত স্মরণ করে দিয়ে বলেন, তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা সহজে মেনে না নিয়ে যেই ক্ষতি নিজেদের এবং দেশের করেছেন একইভাবে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে নিজেদের এবং দেশের ক্ষতি করছেন। তিনি আরও বলেন, তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে বিএনপি বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। পরবর্তীতে বিএনপিকেও তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থার জন্য দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে। ক্ষমতার জোরে আজ বিএনপি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলেও একদিন বিএনপিকে জুলাই সনদের দাবিতে আন্দোলন করতে হবে।

“গণভোটের গণরায় বাস্তবায়ন’, ‘জুলাই গণহত্যার বিচার’, ‘বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন’, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিরোধ’, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন’, এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করার”- ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করতে ড. হেলাল উদ্দিন ঢাকাবাসীর প্রতি আহŸান জানিয়ে বলেন, এই ছয় দফা দাবি ১১ দলীয় ঐক্যের স্বার্থে নয়, জনগণের স্বার্থে। তিনি বলেন, ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য সংসদে এবং রাজপথে ভ‚মিকা রাখবে। সরকার যদি জনগণের গণদাবি সংসদে মেনে না নেয় তবে রাজপথেই ছয় দফা দাবি আদায় করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজ মন্ত্রণালয়ে ব্যর্থ হলেও অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দায়িত্ব পালনে মরিয়া। নিজের মন্ত্রণালয়ে ব্যর্থ হয়ে অন্য মন্ত্রীদের পক্ষে সংসদে এবং সংসদের বাইরে বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সবজান্তা সর্বমন্ত্রী হিসেবে জাতির কাছে হাস্যরসে পরিণত হয়েছেন।

আগামী শনিবার ৫ সেপ্টেম্বর ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চে অংশগ্রহণ করতে তিনি ঢাকাবাসীকে আহ্বান জানিয়ে গুলিস্তান এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
   

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com