সড়ক দু'র্ঘ'ট'না'য় ক্ষ'তি'গ্র'স্ত ১৬ পরিবারকে আর্থিক অনুদান

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৩:২৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৩:২৮:০৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবার এবং গুরুতর আহতদের আর্থিক পুনর্বাসনের লক্ষ্যে ৬৪ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ-র যৌথ ব্যবস্থাপনায় এই চেক প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়। 

 

​স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ১২টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং আহত চারজন ব্যক্তির প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

 

​এসময় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ-র পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক। 

 

আশিক জানান,বিদ্যমান সড়ক পরিবহন আইন অনুযায়ী দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ,পঙ্গু বা গুরুতর আহতদের ৩ লাখ এবং সাধারণ আহতদের ১ লাখ টাকা প্রদানের বিধান রয়েছে। 

 

এক্ষেত্রে দুর্ঘটনার পরবর্তী ৩ মাসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে নির্ধারিত ফরমে আবেদন নিশ্চিত করতে পরামর্শ দেন তিনি।

 

এসময় ​অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মরিয়ম রকিব, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি নাজমুন নাহার।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com