বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১২:৫৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১২:৫৯:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও ভদ্রা লেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ মাছ অবমুক্ত করেন আরডিএ

চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ সময় রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ জলাশয়ে ছাড়া হয়। একই সঙ্গে আরডিএ পার্কে কয়েকটি গাছের চারা রোপণ করেন আরডিএ চেয়ারম্যান। জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিতে যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি


আব্দুস সাত্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com