বঙ্গোপসাগরে ট্রলারডু'বি: ২ জেলের ম'র'দে'হ উ'দ্ধা'র, নি'খোঁ'জ ২

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১০:৫৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১০:৫৩:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের নাজিরারটেক উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জেলেরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

 

স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

 

পরে স্থানীয় জেলেরা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com