রানীশংকৈলে পানিতে ডু'বে শিশুর মৃ'ত্যু

আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০৯:৫১:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০৯:৫৩:২২ পূর্বাহ্ন
রানীশংকৈল প্রতিনিধি;


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রাম এলাকায় তিরনই নদীর পানিতে ডুবে এহেসান (৫) ও কাউসার (৫) নামে দুই শিশুর ম'র্মা'ন্তিক মৃ'ত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ দু'র্ঘ'টনা ঘটে। নি'হ'ত দুই শিশুই একই গ্রামের বাসিন্দা। নি'হ'ত এহেসান জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে। তার বাবা সুলতান নামে পরিচিত। অপর নি'হ'ত শিশু কাউসার কালামের ছোট ছেলে।


জানা যায়-- দুপুরের দিকে কোনো একসময় দুই শিশু তেরনই নদীর পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। মাত্র পাঁচ বছর বয়সী দুই শিশুর ম'র্মা'ন্তিক মৃ'ত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com