বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৬:২৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৬:২৯:২২ অপরাহ্ন
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো ও রাজিব চোকদার বানারীপাড়া:


বরিশালের।বানারীপাড়ায় বিভিন্ন।কর্মসূচি পালণের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল দশটায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিঞা।


উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সকাল দশটায় বানারীপাড়া ফেরিঘাট থেকে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র ্যালী শুরু হয়ে বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ### রাহাদ সুমন,বরিশাল তারিখঃ০১-০৯-২০২৬ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com