নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর ও কুড়িগ্রামে র্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর পৃথক যৌথ মোবাইল কোর্ট পরিচালনায় ০৪ টি কারখানাকে ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা, মালামাল ধ্বংস। ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, চোরাকারবারীসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ ও বাজার সিন্ডিকেট ভঙ্গ, অবৈধ মজুতদারি রোধকল্পে র্যাব নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। ২। র্যাবের চলমান এই কার্যক্রমের ধারাবাহিকতায় ৩১ আগস্ট, ২০২৬ তারিখ সকাল ১০.৩০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর চৌকস আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর এর নেতৃত্বে দিনাজপুর জেলার দিনাজপুর সদর পৌরসভা এলাকায় যৌথ মোবাইল কোর্ট
পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে ১। মোঃ ইমরান খান (হৃদয় এগ্রো ইন্ড্রাস্ট্রি) কে ১০,০০০/- টাকা, ২। মোঃ কবির (ফুড কেয়ার) কে ৩০,০০০/- টাকা এবং ৩। আনন্দ (বিএ ফুড এন্ড বেকারি) কে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়। ৩। পৃথক আরো একটি অভিযানে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ সকাল ১১.৩০ ঘটিকা হতে দুপুর ১৫.০০ ঘটিকা পর্যন্ত র্যাব ১৩, সিপিএসসি, রংপুর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়, কর্তৃক ঔষধ পণ্যের মেয়াদ, মান নিয়ন্ত্রন, বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর/৩৭/৪১/৪২/৪৩/৪৫ ধারা অনুসারে ০১টি প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা জরিমানা এবং সরকারী অনুমোদন বিহীন কারখানার উৎপাদিত খাদ্য পণ্যের ব্যাচ নম্বর, মার্ক এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় অবৈধ কারখানার মালামাল ধ্বংস করা হয়। ৪।
এছাড়াও অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে