ফরিদপুরে নি'ষি'দ্ধ ছাত্রলীগের ম'শা'ল মিছিল, শ'না'ক্তে'র চেষ্টা পুলিশের

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১১:১২:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১১:১২:৪২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

 

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকায় এ মিছিল হয়েছে বলে জানা গেছে।

 

মশাল মিছিলের একটি ভিডিও নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে।

ভিডিওটির সঙ্গে দেওয়া পোস্টে সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান লেখেন, ‘যতবার মনে করবেন ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি মুখ থুবড়ে পড়বে, ঠিক ততবার দ্বিগুণ শক্তি নিয়ে একেকজন রিয়ান থেকে শত শত রিয়ান, শত শত থেকে হাজার হাজার রিয়ানের জয় বাংলার স্লোগানে কম্পিত হবে ফরিদপুরের মাটি। মনে রাখবেন, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি। ফরিদপুরের মাটি ছাত্রলীগের ঘাঁটি।’

এক মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে সড়কে মশাল জ্বালিয়ে একদল নেতাকর্মী মিছিল করছেন। ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।

 

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে সজাগ রয়েছে। মিছিলকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com