চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃ'ত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শো'ক

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৯:০৭:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৯:০৯:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক



হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী জাবের সাদেকের পিতা চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। শোকবার্তায় তিনি বলেন, চৌধুরী বি এ মজহার উদ্দিন ছিলেন একজন সৎ, সাহসী, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ। শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অনুকরণীয়। তিনি শিক্ষকতাকে শুধু জীবিকা


হিসেবে গ্রহণ করেননি; বরং শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত করার মহান ব্রত হিসেবে নিয়েছিলেন। তার কাছ থেকে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থীর জীবনে তার আদর্শ, মূল্যবোধ ও শিক্ষার প্রভাব আজও স্মরণীয় হয়ে আছে। মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও আদর্শবান মানুষের মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তার কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা


করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার জীবনের সকল নেক আমল কবুল করেন, তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও শক্তির সঙ্গে সহ্য করার তৌফিক দান করেন। আমিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com