মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবনের দায়ে বাবুল মিয়া (৩৫) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়। আজ রোববার (৩০ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানা–পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের মৃত শাহ নেয়াজের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মুছার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। অভিযানে বাবুল মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁকে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্নী ইসলামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদক সেবনের অপরাধে এই কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন
বলেন, আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।