ডে'ঙ্গুতে আরো ৩ জনের মৃ'ত্যু, একদিনে রেকর্ড ১০৯৭ আ'ক্রান্ত

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৭:৫৫:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। আর একইসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৭ জন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে গত শনিবার একদিনে সবচেয়ে বেশি ৯৯৬ জন আক্রান্ত হয়েছিল।


সব মিলিয়ে চলতি মাসের ৩০ দিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩৭৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রামে ১১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন, খুলনায় ২৪৩ জন, ময়মনসিংহে ৮১ জন, রাজশাহী ৭৬ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৯৩ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে। আর এ বছরে মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত ডেঙ্গু মোট আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com