রাঙ্গাবালীতে ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ছাত্রলীগের হা'মলার অ'ভিযোগ। বিচার দা'বিতে মা'নববন্ধন

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০১:০০:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০১:০১:৫৬ পূর্বাহ্ন
‎ ‎রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:


‎ ‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতা সিফাতের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ‎ ‎শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার পুলঘাট বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎ ‎মানববন্ধনে সিফাত ছাড়াও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। ‎


‎বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সিফাতের ওপর হামলা চালিয়েছেন। এতে তিনি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তারা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। ‎ ‎তবে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয়ে সৌরভ বলেন, রাঙ্গাবালী কলেজ ছাত্রদলের সভাপতি আবির তাঁর


এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নেওয়া টাকা আত্মসাৎ করেছেন। ওই টাকা ফেরত চাইতে গেলে আবিরের বড় ভাই সিফাত তাঁকে রড দিয়ে আঘাত করে তাঁর হাত ভেঙে দেন বলে দাবি করেন সৌরভ। ‎ ‎সৌরভ বলেন, চিকিৎসা শেষে গত ২৪ আগস্ট দুপুরে তিনি পুলঘাট বাজারের দক্ষিণ পাশে মৃধা বাড়ির কালভার্টের ওপর বসে ছিলেন। এ সময় সিফাত বাড়ি যাওয়ার পথে ফোনে তাঁকে নিয়ে আপত্তিকর কথা বলছিলেন বলে দাবি


করেন তিনি। বিষয়টি শুনে তিনি সিফাতের ওপর হামলা করেন। ‎ ‎হামলায় ছাত্রলীগ নেতা সিহাবসহ অন্যদের সম্পৃক্ততার বিষয়ে সৌরভ বলেন, সিহাব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে তিনি হামলায় অংশ নেননি। ‎ ‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com