নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকায় অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে মোঃ মুক্তার হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে ১ লাখ ৫০ হাজার (১,৫০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আজ ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
অবৈধভাবে বালু ভরাটের অভিযোগের সত্যতা পাওয়ায় মোঃ মুক্তার হোসেনকে আটক করা হয়। পরে প্রচলিত আইন অনুযায়ী তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই বালু ফেলে কৃষিজমি, জলাশয় ও নিচু জমি ভরাটের কারণে পরিবেশ ও কৃষি জমি হুমকির মুখে পড়ছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু ভরাট নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।