রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৯:৫০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৯:৫২:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র, টোকিও, জাপান (Yomikata Japanese Language & Consultancy Center, Tokyo, Japan)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঢাকায় এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর সম্পন্ন হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের


মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের দূরদর্শী উদ্যোগে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা (Third Language) প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপের ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। সমঝোতা স্মারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার।


অপরদিকে, ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র, টোকিও, জাপানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের Co-Founder Mohammad Mahmudul Hasan (Razib)। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাইনুল ইসলাম এবং আইসিটি সেলের প্রোগ্রামার জনাব তানিয়া ইয়াসমিন। এ সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান নিম্নলিখিত ক্ষেত্রে পারস্পরিক

​​​​​​ সহযোগিতায় সম্মত হয়েছে— • জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষা; • জাপানে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা; • জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি, গবেষণা ও অ্যাকাডেমিক সুযোগ সম্পর্কে তথ্য ও সহযোগিতা; • জাপানে ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ; • শিক্ষার্থী কাউন্সেলিং, মেন্টরিং ও পেশাগত দিকনির্দেশনা; • জাপানে গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান (Industry-Academia) সহযোগিতার সুযোগ; • জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অ্যাকাডেমিক নেটওয়ার্কিং; • সেমিনার, কর্মশালা, সম্মেলন ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি; • আন্তর্জাতিকীকরণ এবং টেকসই বাংলাদেশ-জাপান অ্যাকাডেমিক অংশীদারিত্বের উন্নয়ন; • উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে অন্যান্য অ্যাকাডেমিক, শিক্ষামূলক, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতামূলক কার্যক্রম। YOMIKATA-এর দায়িত্বসমূহ: সমঝোতা স্মারক অনুযায়ী ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র— • চার (৪) মাস মেয়াদি জাপানি ভাষা কোর্স বিনামূল্যে পরিচালনা করবে; • কোর্স পরিচালনার জন্য প্রয়োজন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন শিক্ষক, প্রশিক্ষক বা প্রশিক্ষণ সহায়ক নিয়োগ/প্রদান করবে; • জাপানি ভাষা ও JLPT প্রস্তুতির জন্য একটি সুসংগঠিত শিক্ষণ ও প্রস্তুতি রোডম্যাপ প্রদান করবে; • জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করবে; • সেমিনার, কর্মশালা, কাউন্সেলিং, মেন্টরিং এবং পারস্পরিকভাবে সম্মত অন্যান্য কার্যক্রম আয়োজনে সহযোগিতা করবে; • প্রয়ো



অনুযায়ী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জাপানি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সুযোগের সঙ্গে নেটওয়ার্কিং এবং যোগাযোগ স্থাপনে সহায়তা করবে; • মনোনীত লিয়াজোঁ/সমন্বয়কারী বা ফোকাল ব্যক্তির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করবে; • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কোর্স সমাপ্তির সনদপত্র প্রদান করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com