নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিভাগের ছয় জেলা ও বরিশাল মহানগরীর নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ অঞ্চল কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে
ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, জুলাইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ
পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো দলীয় স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করলে তা দেশের জন্য কল্যাণকর হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে যোগ্যতা, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে পরিচালনা করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি জুলাই সনদ মানছে না এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দলীয়করণের প্রবণতা দেখা যাচ্ছে। একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, সংগঠনের দায়িত্বশীলদেরকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে। মানুষের সুখ-দুঃখ ও সমস্যা-সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত হয়ে জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সংগঠনের প্রতিটি
পর্যায়ে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও নিয়মতান্ত্রিক কার্যক্রম নিশ্চিত করার মাধ্যমে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে জেলা, উপজেলা, থানা ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের নিয়মিত যোগাযোগ ও কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে ন্যায়, ইনসাফ, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করতে হবে। বৈঠকে নেতৃবৃন্দ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরীর সাংগঠনিক
কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর
জামায়াতের নায়েবে আমীর, সেক্রেটারি এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের মাধ্যমে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের দাওয়াতি, সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।