কুরআনের আলোয় আলোকিত বাদশা ফয়সাল ইনস্টিটিউট

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৫:৩৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৫:৪০:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর বাছাই পর্ব পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে


রাজধানীর শ্যামলীর বাদশা ফয়সাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ‘হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর মোহাম্মদপুর জোনের বাছাই পর্ব। শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে শত শত ক্ষুদে হাফেজ, ওস্তাদ ও অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


কুরআনের পাখিদের সুমধুর তিলাওয়াতে পুরো প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ শায়খ আবদুল হক। প্রধান অতিথির বক্তব্যে নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমরা বাংলাদেশের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কুরআনের আইন চাই। আমরা চাই, কুরআনের আইনে এই বাংলাদেশ চলবে। এই বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।” তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কুরআনের হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কনিষ্ঠ হাফেজদের শুধু মসজিদ-মাদ্রাসার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রের সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের আহ্বান জানান তিনি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিভিন্ন সুন্নাহ নিয়ে আলোচনা করেন এবং মুসলিম জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও


বলেন, “আমরা চাই, আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহর দেওয়া কুরআনের বিধিবিধানের আলোকে চলবে।” আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব প্রসঙ্গে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবেন আলেম-ওলামারা, কেউ তা ঠেকাতে পারবে না।” বিশেষ মেহমানের বক্তব্যে সাপ্তাহিক সোনার বাংলার সহকারী সম্পাদক ডক্টর মুহাম্মদ রেজাউল করিম এমন সুন্দর ও তাৎপর্যপূর্ণ আয়োজনের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “আমরা যদি আমাদের সর্বত্র কুরআনের মাধ্যমে পরিচালিত করতে পারি, তাহলে সমাজে যে অনাচার রয়েছে, সেসব অনাচার থেকে আমরা মুক্তি পাব।” তিনি আরও বলেন, মসজিদের শহর ঢাকা বলা হলেও ইনসাফের অভাবে মানুষ জুলুমের শিকার হচ্ছে এবং নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মসজিদের এই নগরীতে আলেম-ওলামারা ঐক্যবদ্ধ হলে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। ডক্টর রেজাউল করিম বলেন, “আমরা মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তরে নির্বাচিত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”


অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহফুজ, মো. আব্দুল ওয়াজেদ কিরণ এবং অ্যাডভোকেট মো. আজাহার মুন্সি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন প্রতিযোগিতার প্রকল্প


পরিচালক,মিডিয়া ব্যক্তিক্ত্ব মাওলানা খালেদ সাইফুল্লাহ বকশী, প্রধান সমন্বয়ক সালাউদ্দিন ভূঁইয়া এবং পরিচালক এএসএম কামালউদ্দিন। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com