নেপালে ভ'য়াবহ বন্যায় প্রা'ণহানি, বাকৃবির ভেটেরিনারি অনুষদের শো'ক

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৩:০২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৩:০২:৫৫ অপরাহ্ন
বাকৃবি প্রতিনিধি নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নেপালের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে পাঠানো এক শোকবার্তায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এ সমবেদনা জানান। শোকবার্তায় বলা হয়, নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ভেটেরিনারি অনুষদ গভীরভাবে মর্মাহত। এই দুর্যোগে নিহতদের স্বজন এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। শোকবার্তায় আরও বলা হয়, বাকৃবির ভেটেরিনারি সায়েন্স অনুষদে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবারের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তাদের উপস্থিতি বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করেছে। নেপালের এই কঠিন সময়ে তাদের এবং দেশটির মানুষের প্রতি সংহতি প্রকাশ করে অনুষদ। এতে নেপাল সরকারের পাশাপাশি উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থা, নিরাপত্তা বাহিনী, মানবিক সহায়তাকারী সংগঠন এবং উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে যুক্ত সবাইকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করা হয়। শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি ও সান্ত্বনা এবং দুর্যোগে আক্রান্তদের নিরাপত্তা, দ্রুত পুনরুদ্ধার ও ঘুরে দাঁড়ানোর জন্য প্রার্থনা করা হয়। উল্লেখ্য, ২৬ আগস্ট নেপালের চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিক অনুসন্ধানে হিমবাহ ধস ও বরফ-পাথরের ধস থেকে সৃষ্ট প্রবল স্রোতকে এ দুর্যোগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং হতাহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com