নেপালের ব'ন্যা'য়' ৭ ম'র'দে'হ ভেসে এলো ভারতে

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ১১:৩১:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ১১:৩১:৩৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক
নেপালে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় প্রাণ হারানো সাত ব্যক্তির মরদেহ নদীপথে ভেসে ভারতে চলে এসেছে। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সীমান্তবর্তী এলাকা প্রবাহিত গণ্ডক (নেপালে নারায়ণী নামে পরিচিত) নদী থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার (২৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হিন্দির এক প্রতিবেদনে জানানো হয়। 

 

প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর প্রদেশের সীমান্তবর্তী দুই জেলা— মহারাজগঞ্জ থেকে চারটি এবং কুশীনগর জেলা থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও যৌথ উদ্ধারকারী দল। উদ্ধার হওয়া দেহগুলোর মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

 

ভারতের সশস্ত্র সীমা বলের (এসএসবি) উদ্ধারকারী দল গণ্ডক নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় পানিতে মরদেহগুলো ভাসতে দেখে। পরবর্তীতে স্পিডবোটের সাহায্যে সেগুলো উদ্ধার করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য স্থানীয় জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

 

মহারাজগঞ্জের নিচলাউল তহসিলের মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম) সিদ্ধার্থ গুপ্ত এবং কুশীনগরের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ভার্মা জানান, মরদেহগুলোর পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নদীর প্রবল স্রোতে এগুলো উজান অর্থাৎ নেপাল দিক থেকেই ভেসে এসেছে। মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে নেপাল প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি নজরদারি জোরদার করা হয়েছে।

 

উল্লেখ্য, গত বুধবার নেপাল-চীন সীমান্তে হিমবাহধস, পাহাড়ি ঢল ও ভয়াবহ ভূমিধসে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। এই প্রলয়ঙ্করি দুর্যোগে নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫ জনে দাঁড়িয়েছে এবং সীমান্ত অঞ্চলের অন্তত ১ হাজার ৪০০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com