শোক সংবাদ ও শ্রদ্ধাঞ্জলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৪:৩৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৪:৩৭:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 


পীরগঞ্জের রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অসংখ্য শিক্ষার্থীর প্রিয় শিক্ষক জনাব মোঃ আব্দুস সালাম মন্ডল আর আমাদের মাঝে নেই। আজ বেলা ২টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে রায়পুরসহ পীরগঞ্জের শিক্ষা অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মরহুমের বড় মেয়ে সিমা বেগম


পীরগঞ্জের কছিমন স্কুলের শিক্ষিকা হিসেবে কর্মরত। আরেক মেয়ে ঢাকার একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরি করছেন। ছোট ছেলেও একটি স্বনামধন্য কোম্পানিতে কর্মরত। এছাড়া তাঁর আরেক সন্তান বিসিএস, ডা. তারিকুল ইসলাম রিমন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এবং মোঃ শামসুল আলম রিপন ভাতিতা, গুর্জিপাড়া কলেজের প্রভাষক হিসেবে কর্মরত। একজন আদর্শ শিক্ষকের বিদায় প্রয়াত আব্দুস সালাম


মন্ডল শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্ম গড়ে তোলার কারিগর। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছেন। তাঁর শিক্ষার্থীদের মধ্যে অনেকে ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য, কাস্টমস কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, নির্বাচন কর্মকর্তা, শিক্ষক, প্রধান শিক্ষক ও কলেজের প্রভাষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে তাঁর নাম গভীরভাবে জড়িয়ে রয়েছে। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী, ধৈর্যশীল ও সদালাপী একজন মানুষ। তাঁর আচরণে শিক্ষার্থী, সহকর্মী ও সাধারণ মানুষ মুগ্ধ ছিলেন। তিনি চলে গেলেও



তাঁর শিক্ষা, আদর্শ ও অসংখ্য শিক্ষার্থীর সাফল্যের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। মরহুমের জানাজার নামাজ আজ রাত ১০টায় রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহ তায়ালা মরহুম মোঃ আব্দুস সালাম মন্ডলকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন। শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও তাঁর অসংখ্য শিক্ষার্থীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাই মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com