ঝিনাইদহে ভোররাতে নি'ষি'দ্ধ ছাত্রলীগের ঝ'টি'কা মিছিল, ভিডিও ছড়িয়ে চা'ঞ্চ'ল্য

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ০৩:০৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ০৩:০৮:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে ভোররাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মিছিল বের করা হয়।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫-২০ জনের একটি দল হঠাৎ করে মিছিল বের করে। অল্প সময়ের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। মিছিলের ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ছড়িয়ে পড়া ভিডিওতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহসভাপতি শাহরিয়ার সীমান্ত এবং সহসম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরকে মিছিলে অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com