নাগেশ্বরীতে ১০ কেজি গাঁ'জাসহ মা'দক কারবারি জাহিদুল গ্রে'প্তার

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৯:০০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৯:০৩:৫৪ অপরাহ্ন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:


মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল খাদ্য গুদামের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়


ফুলবাড়ী থানার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা মোঃ জাহিদুল ইসলামকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ কার্যক্রমে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com