টেকনাফে পিকআপে মিলল এক লাখ ই'য়া'বা, গ্রে'প্তা'র ২

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৮:২১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৮:২১:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
পিকআপে পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদক ইয়াবা। সেই পিকআপে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে র‌্যাব ক্যাম্পের সামনে তল্লাশি চৌকি বসিয়ে চালানো অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।

 

অভিযানে গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারি হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন পাড়ার মৃত বাছা মিয়ার ছেলে জাফর আলম (৫৫) ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের করাচি পাড়ার মৃত জহির আহমেদের ছেলে মো. তারেক (১৯)।

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই অভিযানে একটি পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়।

 

র‌্যাব জানিয়েছে, বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি পালনকালে টেকনাফ ক্যাম্পের মেইন গেটের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। ওই সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে সংকেত দিয়ে থামিয়ে গাড়িতে থাকা ব্যক্তি ও গাড়ি তল্লাশি করে ড্রাইভারের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

এদিকে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com