সংসদে নতুন আসন বণ্টন, প্রধানমন্ত্রীর পাশে এখন স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৫৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৫৪:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধিষ্ঠিত হওয়ার পর জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই নতুন আসন বণ্টনে এ পরিবর্তন দেখা যায়।

 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে এতদিন বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি সংসদ থেকে বিদায় নেওয়ায় ওই আসনে এখন বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

সরকারি দলের প্রথম সারিতে মোট নয়টি আসনে পর্যায়ক্রমে স্থান পেয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, সেলিমা রহমান ও আমান উল্লাহ আমান।

 

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সংসদে তার আসনটি খালি হওয়ায় নতুন আসন বণ্টনের মাধ্যমে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে বসানো হয়েছে।



 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com