মাছের ঘের ও নদী থেকে দুই যুবকের ম'র'দে'হ উ'দ্ধা'র

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৩৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৬:৩৮:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
খুলনায় মাছের ঘের ও নদী থেকে ভাসমান অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে মনিরুল ইসলাম রনি (২৭) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্য যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর আগে বুধবার সন্ধ্যা ও রাতে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

নগরীর দৌলতপুর থানা পুলিশ জানায়, গত চারদিন আগে বাগেরহাটের মোংলার মনিরুল ইসলাম রনি নামে এক যুবক তার মামা বাড়িতে বেড়াতে আসে। তিনদিন আগে সে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের পরেরদিন তার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। লাশের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের সদস্যরা রনির বলে শনাক্ত করে।

 

এ ব্যাপারে নগরীর দৌলতপুর থানার ওসি মু. মোরাদুল ইসলাম বলেন, ওই ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে।

 

অপরদিকে, গত বুধবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে নৌ পুলিশ ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ওসি মো. আবুল খায়ের বলেন, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাজীবাছা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অন্তত তিন দিন আগে ওই যুবক মারা গেছে। এ কারণে তার শরীরে পচন ধরেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com