মা'দকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৩:০৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৩:০৯:৪১ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


বুধবার, ২৬ আগষ্ট ২০২৬ ইং ০৭:৫৯ পিএম. ছেলের মাদকাসক্তিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাঁকেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা-মা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মোঃ রহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে মাদক সেবনের অভিযোগে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকায় এ ঘটনা ঘটে।


মোঃ রহিদুল ইসলাম ওই এলাকার মাছ বিক্রেতা মোঃ হামিদুল ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্য, মোঃ রহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িয়ে পড়েন। মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করতেন এবং মাদক কেনার টাকার জন্য বাবা-মায়ের ওপর চাপ সৃষ্টি করতেন। তাঁর আচরণে পরিবার ও আশপাশের মানুষজনও বিরক্ত ছিলেন। বুধবার দুপুরে মাদক সেবনের সময় স্থানীয়রা মোঃ রহিদুল ইসলামকে আটক করেন। পরে তাঁর বাবা-মাকে খবর দেওয়া হলে তাঁরা ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করতে সম্মতি দেন। পুলিশ তাঁকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ দিলারা আক্তারের কার্যালয়ে নেয়। সেখানে তাঁর কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ রহিদুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মোঃ সাজু মিয়া ও মোঃ রফিকুল ইসলাম জানান, মাদক সেবনের কারণে রহিদুলের পরিবার দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে ছিল। মাদকের টাকা না পেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার মোছাঃ রোজিনা জানান, আদালতের রায়ের পর বুধবার বিকেলে মোঃ রহিদুল



ইসলামকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার জানান, মাদক সেবনের অপরাধে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com