সু'দা'নে বিদ্রোহী গোষ্ঠীর হা'ম'লা'য় শিশুসহ নি'হ'ত ২৭

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০১:১২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০১:১২:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সাউথ কর্দোফানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন ২৭ জন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির একটি চিকিৎসক সংগঠন। বুধবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।


এদিকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সঙ্গে জোটবদ্ধ সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্দান (এসপিএলএম-এন) এ হত্যাকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি।

এর আগে, গতকাল সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, সাউথ কর্দোফানের কুরদুদ ও আবু হামামা এলাকায় বসবাসকারী ওতোরো সম্প্রদায়ের মানুষের ওপর এসব হামলা চালানো হয়।


সংগঠনটি জানায়, হামলার পর বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আবু হিতান ও কাদুগলি এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করে সংগঠনটি।


চলতি বছরের শুরুতে এসপিএলএম-এন-সংশ্লিষ্ট বাহিনী ও ওতোরো সম্প্রদায়ের মধ্যে তীব্র সংঘর্ষের পর নতুন করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সাউথ কর্দোফানের নুবা পর্বতমালা এলাকায় ওতোরো একটি সংখ্যালঘু সম্প্রদায়। জমি নিয়ে বিরোধ থেকেই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার সূত্রপাত বলে জানা গেছে।


জাতিগত এই সংঘাত সুদানের চলমান গৃহযুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এরই মধ্যে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com